দায়ীদের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করতে হবে: ড. আতিক
দেশ গরিব হলেও যে ভালো কাজ করা যায়, জাতিসংঘ পুরস্কার প্রাপ্তি সেটাই প্রমাণ করেছে বলে মনে করেন ড. আতিক রহমান। সোমবার জাতিসংঘ পরিবেশ কর্মসূচির 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ২০০৮' পুরস্কার ঘোষণার পরপরই ড. আতিক রহমানের সঙ্গে কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মারুফ মল্লিক।
