২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ২০০৮' বাংলাদেশের ড. আতিক

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ২০০৮' হতে যাচ্ছেন বাংলাদেশের পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ২০০৮' হতে যাচ্ছেন বাংলাদেশের পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান। মোট পাঁচ জনকে এ সম্মাননা দেওয়া হবে। টেকসই উন্নয়ন এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ড. আতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক। এশিয়া থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ড. আতিক পুরস্কারটি পেতে যাচ্ছেন। এর আগে এই অঞ্চল থেকে পুরস্কারটি পান ইরানের সাবেক ভাইস-প্রেসিডেন্ট মাসুদে এবতেকার। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির গভর্নিং কাউন্সিলের বিশেষ অধিবেশন সামনে রেখে এবারের পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ২০ ফেব্র"য়ারি মোনাকোতে অনুষ্ঠেয় ওই অধিবেশনে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের শতাধিক প্রতিনিধি যোগ দেবেন। সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টায় কেনিয়ার রাজধানী নাইরোবিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেবে ইউএনইপি। ২২ এপ্রিল সিঙ্গাপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও ইউএনইপি এর নির্বাহী পরিচালক আকিম স্টেইনার স