মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীনগর উপজেলার কামারখোলায় ঢাকা-মাওয়া মহাসড়কে শনিবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গেলে চারজন নিহত হন। আহত হয়েছেন আরও ১২ যাত্রী।
ইলিশ পরিবহনের এই বাসটি ঢাকা থেকে মাওয়া যাচ্ছিল।
নিহত একজন নাম আনোয়ার হোসেন (২০)। তার আর কোন পরিচয় জানা যায়নি। বাকী তিন জনের পরিচয়ও এখনও পাওয়া যায়নি।
আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই জনকে তাদের আত্মীয় স্বজন ঢাকায় নিয়ে গেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, দুপুর বারোটার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। বাসটি খাদ থেকে তোলা হয়েছে। চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫১ ঘ.
bdnews24