২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চেক জালিয়াতির ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

উত্তরা ব্যাংক বরিশাল শাখায় চেক জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হচ্ছে, মাদারীপুর সদর উপজেলার কুকড়াইল গ্রামের সাইফুল ইসলাম (৩২) এবং একই উপজেলার মো. মজনু খান (৪২)। মজনু খান প্রতারক চক্রের মূল হোতা বলে র‌্যাব দাবি করেছে। গত ২১ জানুয়ারি ব্যাংক কর্মকর্তারা চেক জালিয়াত চক্রের সদস্য বাচ্চু মাতুব্বরকে হাতেনাতে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

বরিশাল, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরা ব্যাংক বরিশাল শাখায় চেক জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হচ্ছে, মাদারীপুর সদর উপজেলার কুকড়াইল গ্রামের সাইফুল ইসলাম (৩২) এবং একই উপজেলার মো. মজনু খান (৪২)। মজনু খান প্রতারক চক্রের মূল হোতা বলে র‌্যাব দাবি করেছে। গত ২১ জানুয়ারি ব্যাংক কর্মকর্তারা চেক জালিয়াত চক্রের সদস্য বাচ্চু মাতুব্বরকে হাতেনাতে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করে। র‌্যাব-৮ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ জানান, বাচ্চুকে নিয়ে ২২ জানুয়ারি তার গ্রামের বাড়ি কুকড়াইলে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম সুমনকে নগদ তিন লাখ টাকা এবং একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার চেক বই ও টাকা জমার রশিদ বইসহ আটক করা হয়। এর পর সুমনের দেওয়া তথ্যে ২২ জানুয়ারি ঢাকার সায়েদাবাদের একটি রেস্তোরাঁ থেকে জালিয়াত চক্রের মূল হোতা মজনু খানকে আটক করা হয়। জালিয়াত চক্রটি ৭-৮ বছর ধরে বিভিন্ন ব্যাংক থেকে ১০ থেকে ১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মাদারীপুর সদর থানায় সোপার্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮২২ ঘ.