২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেদের উৎপাতে কলেজছাত্রীর আত্মহত্যা

বখাটেদের উৎপাত থেকে রক্ষা পেতে নড়াইলের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী নাজমুন নাহার (১৮) বুধবার সকালে নিজের বাসায় বিষপান করে। তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জানান, নাজমুন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

নড়াইল, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটেদের উৎপাত থেকে রক্ষা পেতে নড়াইলের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী নাজমুন নাহার (১৮) বুধবার সকালে নিজের বাসায় বিষপান করে। তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জানান, নাজমুন মারা গেছেন। নাজমুনের ভাই কামাল হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এলাকার বখাটে যুবকদের উৎপাতে অতিষ্ঠ হয়ে নাজমুন আত্মহননের পথ বেছে নিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও কামাল জানান। নাজমুনের বাড়ি লোহাগড়া উপজেলার কোলাদিঘলিয়া গ্রামে। তার বাবার নাম মাহবুবুর রহমান ফকির। কামাল হোসেন বলেন, গ্রামের সোহরাব মাস্টারের ছেলে সাজ্জাদ ওরফে কালা কিছুদিন ধরে নাজমুনকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি এলাকার লোকজনকে জানানো হলেও সাজ্জাদের পরিবার প্রভাবশালী হওয়ায় সামাজিকভাবেও কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। সম্প্রতি সাজ্জাদ জোর করে নাজমুনকে বিয়ে করার হুমকি দেয়। এতে নাজমুন বিষপানে আত্মহত্যা করে। কামাল হোসেন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৪ ঘ.