২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের ছাড়া আমি বের হবো না: নিমচন্দ্র ভৌমিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা এক মামলার রায়ে মঙ্গলবার বেকসুর খালাস পাওয়া একমাত্র শিক্ষক ড. নিমচন্দ্র ভৌমিক বলেছেন তিনি কারাগার থেকে একা বের হতে চান না। রায় ঘোষণার পর নিমচন্দ্র ভৌমিক তার আইনজীবী তাপস পালের সামনে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা এক মামলার রায়ে মঙ্গলবার বেকসুর খালাস পাওয়া একমাত্র শিক্ষক ড. নিমচন্দ্র ভৌমিক বলেছেন তিনি কারাগার থেকে একা বের হতে চান না। রায় ঘোষণার পর নিমচন্দ্র ভৌমিক তার আইনজীবী তাপস পালের সামনে একথা বলেছেন। অ্যাডভোকেট তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, 'রায় ঘোষণার পর তিনি যখন স্ত্রী মনিকা ভৌমিকের সঙ্গে হাজতের কাছে কথা বলছিলেন তখন সেখানে আমি উপস্থিত ছিলাম। এসময় তিনি বলেছেন,'তাদের ছাড়া আমি একাই বের হবোনা'।' প্রসঙ্গত: মঙ্গলবার কারাবন্দি চার শিক্ষকের মধ্যে ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ ও ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে ড. নিমচন্দ্র ভৌমিক ও ১৫ শিক্ষার্থীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/১৪১২ঘ.