ঢাকা,২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রায়ের পর সাংবাদিকদের অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকের স্ত্রী মণিকা ভৌমিক দুঃখ প্রকাশ করে অবিলম্বে শিক্ষকদের মুক্তি দাবি করেছেন।
মণিকা ভৌমিক তার প্রতিক্রিয়ায় বলেন, "আমার স্বামীর রায়ের ব্যাপারে আমি খুশি। কিন্তু তার সহকর্মীদের রায়ের ব্যাপারে মর্মাহত, দেশবাসী মর্মাহত। সকালে আমি একটি খুশির খবর শুনবো বলে কোর্টে এসেছিলাম। আমি সরকারের কাছে দাবি জানাবো শিক্ষকদের মুিুক্ত দিতে। এ রায় ষড়যন্ত্রমূলক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১১৪০ঘ.
bdnews24