বাগেরহাট, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহনের বঙ্গবন্ধু চর থেকে রোববার কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ১৫ রাউন্ড গোলাগুলি হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো: রফিক (৩৫), মো: তৈয়ব (২৫), মো: নূর আলম (২৫), মো: মহসীন (৩২), আব্দুল মালেক (১৬), ইউসুফ মাঝি (২৭), মো: মঞ্জু মিঞা (২০), মো: আবুল হোসেন (২০), মো: জাফর (২৮) ও মো: মফিজ (২৮)।
এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দোনালা বিদেশি বন্দুক ও দুই রাউন্ড বন্দুকের গুলি। এছাড়াও তাদের ব্যবহৃত একটি ট্রলার ও ডাকাতি করা দুটি ইঞ্জিন চালিত জেলে নৌকা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুন্দরবনের জলদস্যু আলমগীর ও কামাল বাহিনীর সদস্যরা জেলে নৌকায় ডাকাতি করছে সংবাদ পেয়ে তারা ভোলার তজুমদ্দিন ও লালমোহন পুলিশের সহযোগিতায় এ দুই উপজেলার সীমান্তবর্তী বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালায়। এ সময় জলদস্যুরা পুলিশ ও কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। উভয়পক্ষে অন্তত ১৫ রাউন্ড গোলাগুলির পর জলদস্যুরা আত
bdnews24