ঢাবির আরেক মামলার রায় মঙ্গলবার; ক্ষমা প্রক্রিয়া চলছে
জরুরি বিধিমালা লঙ্ঘনের এক মামলায় সোমবার খালাস পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১১ শিক্ষার্থী। তবে দুই বছর করে সাজা হয়েছে চার শিক্ষার্থীর। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে অপর মামলার রায় হবে মঙ্গলবার। এদিকে, শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সাজা মওকুফের প্রক্রিয়া শুরু হয়েছে; সোমবারের মধ্যেই তারা রাষ্ট্রপতির ক্ষমা পেতে পারেন।
