২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"যুদ্ধাপরাধীদের বিচারে রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে"

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিটি আয়োজিত 'যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতের রাজনীতি' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিটি আয়োজিত 'যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতের রাজনীতি' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক কবির চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, সাবেক সভাপতি মাহবুবে আলম, অধ্যাপক অজয় রায়, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, শাহীন রেজা নূর, সাহিত্যিক শাহরিয়ার কবির ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী। আবদুর রাজ্জাক বলেন, "জামায়াত পাকিস্তান তত্ত্বে বিশ্বাসী। জিয়াউর রহমানের ঘাড়ে চড়ে জামায়াত রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। জামায়াত আজ বলছে মুিক্তযুদ্ধ বলে কিছু নেই। এটা গৃহযুদ্ধ। তারা বাংলাদেশ মানেনা। অথচ তারা এদেশের মন্ত্রী হয়েছে।" আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারে বাধা নেই মন্তব্য করে আবদুর রাজ্জাক বলেন আরও বলেন, ইউরোপীয় পার্লামেন্টে তাদের বিচারের জন্য প্রস্তাব উঠেছে। আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রকে মামলা করতে হবে। তাদের বিচারের উদ্যোগ রাষ্ট্রকেই নিতে হবে। মনজুরুল আহসান খান বলেন, "জামায়াত দেশের শত্র", গণতন্ত্রের শত্র", ইসলামের শত্র"। সরকার কেন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করছে না? ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে।" রাশেদ খান মেনন বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে। হত্যা ও যুদ্ধাপরাধের মামলা যে কোন সময় করা যায়।" হাসানুল হক ইনু বলেন, জামায়াত ইসলামী খুন, ধর্ষণ ও লুন্ঠনের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে। তারা সংগঠনগতভাবে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করে রাষ্ট্রদ্রোহ করেছে। এই দুই অপরাধেরই বিচার হওয়া উচিত। '৭১ এর গণহত্যার ধারাবাহিকতায়ই বঙ্গবন্ধু হত্যা, চার নেতা হত্যা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটনা ঘটেছে মন্তব্য করে আমীর উল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সামরিক-বেসামরিক আমলা, সুশীল সমাজসহ সমস্ত রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। যেসব নেতা বলেছিলেন শায়খ রহমান, বাংলা ভাই 'মিডিয়ার সৃষ্টি' দেশকে উগ্রবাদ মুক্ত করতে সম্পূরক চার্জর্শিট দিয়ে তাদের বিচার করার দাবি করেন মাহবুবে আলম। অজয় রায় বলেন, "বিশেষ ক্ষমতা আইনে বলা আছে ধর্ম ভিত্তিক রাজনীতি করা যাবেনা। এই আইনের বিধান অনুযায়ী জামায়াত অবৈধ দল। নির্বাচন কমিশন কেন বলছেনা এ অবৈধ এ দলকে সংলাপে আমন্ত্রণ করা যাবেনা?" ইকবাল সোবহান চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। যুদ্ধাপরাধীদের বিচার করা না হলে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলা সম্ভব হবেনা। গণতন্ত্রকে অর্থবহ করার জন্য যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন শাহরিয়ার কবির। তিনি বলেন, "ধর্মভিত্তিক রাজনীতি মূল সংবিধানে নিষিদ্ধ থাকলেও জিয়াউর রহমান ক্ষমতায় এসে সে বিধান বাদ দেন। তবে বিশেষ ক্ষমতা আইনের ২০ ধারায় ধর্মভিত্তিক রাজনীতি এখনো নিষিদ্ধ রয়েছে।" ফেরদৌসী প্রিয়ভাষিনী বলেন, জামায়াতের রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। যুদ্ধাপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। তাদের জায়গা এদেশে কখনই হবেনা। শাহীন রেজা নূর বলেন, জাতির প্রত্যাশা হল অচিরেই সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৫৩ঘ.