২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৬

জঙ্গি সন্দেহে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে ছয় ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা 'আল্লাহর দল'র সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, পাবনার সুজানগরের আব্দুল জব্বার (৩৮) ও আবুল হোসেন (৪৫), মাগুরার বাহাসনগরের ওমর আলী (৪৭), কাফিউল ইসলাম, মর্তুজা হক এবং মেহেরপুর বসন্তপুর গ্রামের আরিফুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

মেহেরপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে ছয় ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা 'আল্লাহর দল'র সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, পাবনার সুজানগরের আব্দুল জব্বার (৩৮) ও আবুল হোসেন (৪৫), মাগুরার বাহাসনগরের ওমর আলী (৪৭), কাফিউল ইসলাম, মর্তুজা হক এবং মেহেরপুর বসন্তপুর গ্রামের আরিফুল হক। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, গোভীপুর গ্রামের আবদুর রাজ্জাকের বাড়িতে বৈঠক করার সময় ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে জঙ্গি সংগঠন আল্লাহর দলের ঘোষণাপত্র, প্রচারপত্র ও পুস্তক পাওয়া গেছে। আটক মর্তুুজা পুলিশি জিজ্ঞাসাবাদে নিজেকে আল্লাহর দলের নেতা মতিন মেহেদীর অনুসারী বলে স্বীকার করেছে। মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক জানান, আটক ছয় জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৪৬ ঘ.