ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কের রাজহালত এলাকায় বৃহস্পতিবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত ও আরো ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। (আরও তথ্যসহ)
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সেলিম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে ঢাকামুখী বিআরটিসি ও মাওগাগামী ডিএম পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ওই নয় ব্যক্তি নিহত হন।"
আহত ২৫ জনের মধ্যে বেশিরভাগের অবস্থাই গুরুতর বলে জানান তিনি। তাদের ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দ সেলিম সাজ্জাদ আরো জানান, নয়জনের মধ্যে ছয়জনের লাশ মিটফোর্ড এবং বাকিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিটফোর্ড হাসপাতাল মর্গে যে ছয়জনের লাশ রাখা হয়েছে তারা হলেন
bdnews24