২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসে ডাকাতি, লক্ষাধিক টাকার মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঘড়িয়ালায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঘড়িয়ালায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাসগুপ্ত জানান, ঢাকা থেকে সিলেটগামী বাসটিতে যাত্রী সেজে ৮ থেকে ১০ জন ডাকাত ওঠে। ভোর রাতে বাসটি ঘড়িয়ালায় এলে তারা অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল লুটে নেয়। পরে ডাকাতদের সঙ্গে বাস চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে। গাড়ির যাত্রী ও এজাহারকারী সিলেটের আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতরা বাস থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় তাদের হামলায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫০২ ঘ.