ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শিগগিরই নারী উন্নয়ন নীতি ঘোষণা করবে সরকার। এছাড়া সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার জন্য নাগরিকত্ব আইন প্রণয়নের কাজও চূড়ান্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মহিলা পরিষদের একাদশ জাতীয় সম্মেলন-২০০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "আমি আশাবাদী সরকার শিগগিরই একটি নারী উন্নয়ন নীতি ঘোষণা করতে সমর্থ হবে। যাতে আমাদের সংবিধান, জাতিসংঘ ঘোষিত সব ধরনের বৈষম্য বিলোপের সনদ সিডও এবং বেইজিং কর্মপরিকল্পনার আলোকে নারী পুরুষের সমতার আদর্শ প্রতিফলিত হবে।"
সরকার ইতিমধ্যেই নাগরিকত্ব আইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "এতে দেশের সব নাগরিকের সমান অধিকারের বিষয়টি নিশ্চিত করা হবে।"
তিনি জানান, বেসামরিক ও সামরিক প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্যও নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।"
নারী শ্রমিকদের কথা উল্লেখ করে ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "দেশের প্রথাগত পরিমণ্ডলের বাইরেও ঝূঁকিপূর্ণ পেশাসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের নারীদের সরব উপস্থিতি আজ দৃশ্যমান। রপ্তানীমুখী শিল্পের মাধ্যমে দেশের রপ্তানী আয়ের সিংহভাগ নারী কর্মীদের শ্রমে অর্জিত হয়।"
তিনি বলেন, "ক্ষুদ্রঋণ কর্মসূচীর অগ্রযাত্রা নারী-সদস্যদেরকে ভর করেই রচিত হয়েছে। আর্থসামাজিক ক্ষেত্রে সাফল্য অর্জনেও তাদের ভূমিকাই মূখ্য। এদেশের নারীসমাজ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। দু:খজনক হলেও সত্য সমাজে পিতৃতান্ত্রিক মানসিকতার প্রাধান্যের কারণে সংবিধান স্বীকৃত নারী-পুরুষের সমান অধিকার বাস্তব জীবনে অনেকাংশই প্রতিফলিত হচ্ছে না।"
বেগম রোকেয়ার উত্তরসূরি কবি সুফিয়া কামালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ মহিলা পরিষদ গত ৩৭ বছর ধরে নারীর অধিকার আদায়ে জাতীয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
বিশেষ অতিথির বক্তব্যে নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবিয়োর্গ স্টফরিং বলেন, গত দশকে বাংলাদেশে নারীর অবস্থানের উন্নত হয়েছে। তবে এরপরও জোর করে বাল্য বিবাহের ঘটনাও ঘটছে। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য পুরুষেরও ভূমিকা আছে বলে মন্তব্য করেন তিনি।
মহিলা পরিষদের সভানেত্রী হেসা দাস বলেন, সারা জাতি যুদ্ধাপরাধীদের দাবীতে ঐক্যবদ্ধ। সবার আশা তত্ত্বাবধায়ক সরকার যুদ্ধপরাধীদের বিচারের কাজ শুরু করবে।
তিনি বলেন, একটি প্রগতিশীল সমাজ এবং নারী ও মানবমুক্তির জন্য কাজ করছে মহিলা পরিষদ। মহিলা পরিষদের লড়াই মৌলবাদ, জঙ্গীবাদ ও সা
bdnews24