২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের একুশে বইমেলায় দর্শনার্থীদের প্রবেশ মুল্য লাগবে

গবেষণা ও প্রকাশনার কাজে অর্থ সংগ্রহের জন্য এবারের অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশমুল্য নির্ধারণ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। মহাপরিচালক জানান, প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি দুই টাকা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---গবেষণা ও প্রকাশনার কাজে অর্থ সংগ্রহের জন্য এবারের অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশমুল্য নির্ধারণ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। মহাপরিচালক জানান, প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি দুই টাকা করে। তিনি বলেন, "অর্থাভাবে বাংলা একাডেমির গবেষণার কাজ বন্ধ হয়ে আছে। মেলার প্রবেশমূল্য থেকে পাওয়া অর্থ দিয়ে আমরা গবেষণা ও প্রকাশনার কাজ করবো।" আগের চেয়ে এবারের মেলায় স্টলসংখ্যা কমানো হবে বলেও তিনি জানান। মোহাম্মদ শাহেদ বলেন, "মেলার মাঠে ক্রেতা ও পাঠকদের চলাফেরার সুবিধার্থে আগের মেলার চেয়ে এবারে স্টলসংখ্যাও কিছু কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাডেমি প্রাঙ্গনে একটি ভবন নির্মানাধীন থাকায় জায়গাও কিছুটা কমে গেছে।" তবে স্টলসংখ্যা কতটা কমবে সে ব্যাপারে রোববারের আগে কিছু জানা যাবে না বলে মহাপরিচালক জানান। প্রবেশ মুল্য নেওয়ার ব্যাপারটি দর্শনার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মত প্রকাশ করলেন তিনি। মহাপরিচালক বলেন,"একটা বই কিনতে গেলেই একশ' টাকা লেগে যায়। প্রবেশমুল্য নিলে ক্রেতা-পাঠকদের কোনো অসুবিধা হবে না বলে আমার বিশ্বাস।" টিকিটের জন্য যাতে দীর্ঘ লাইন সৃষ্টি না হয় সেজন্য অন্য বারের চেয়ে এবার আরো বেশি লাইনের ব্যবস্থা করা হবে বলেও জানান সৈয়দ মোহাম্মদ শাহেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯২০ঘ.