২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জাকারিয়া মুন্সী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে মোল্লাহাটের গাওলা ইউপি চেয়ারম্যান সাহিদুল সরদারের বাড়ির পাশের রাস্তা থেকে জাকারিয়ার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন ব্যক্তি জাকারিয়াকে বাড়ি থেকে যেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ভোরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

বাগেরহাট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জাকারিয়া মুন্সী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে মোল্লাহাটের গাওলা ইউপি চেয়ারম্যান সাহিদুল সরদারের বাড়ির পাশের রাস্তা থেকে জাকারিয়ার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন ব্যক্তি জাকারিয়াকে বাড়ি থেকে যেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ভোরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে জানিয়ে ওসি বলেন, জাকারিয়াকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাকারিয়া গাওলা গ্রামের গোলাম মোস্তফা মুন্সীর ছেলে। তিনি গাওয়া মাদ্রাসা ঘাট বাজারে সুন্দরবন পরিবহন নামে একটি প্রতিষ্ঠানের কমিশন এজেন্ট হিসাবে কর্মরত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৭ ঘ.