২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠকের পরিকল্পনা

প্রতিমাসে অন্তত এক থেকে দুটি উপদেষ্টা পরিষদের বৈঠক রাজধানীর বাইরে অনুষ্ঠান করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এসব বৈঠকের আলোচ্যসূচিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাঠানো প্রস্তাবনার পাশাপাশি সংশ্লিষ্ট জেলার বিদ্যমান সমস্যাগুলোও স্থান পাবে। এতে বিভিন্ন জেলার বড় ধরনের সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব হবে। এর মধ্য দিয়ে বর্তমান সরকারের ওপর সারাদেশের সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে মনে করছেন সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিমাসে অন্তত এক থেকে দুটি উপদেষ্টা পরিষদের বৈঠক রাজধানীর বাইরে অনুষ্ঠান করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এসব বৈঠকের আলোচ্যসূচিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাঠানো প্রস্তাবনার পাশাপাশি সংশ্লিষ্ট জেলার বিদ্যমান সমস্যাগুলোও স্থান পাবে। এতে বিভিন্ন জেলার বড় ধরনের সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব হবে। এর মধ্য দিয়ে বর্তমান সরকারের ওপর সারাদেশের সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে মনে করছেন সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। তত্ত্বাবধায়ক সরকারের নীতি নির্ধারণী সূত্রে এসব তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত রোববার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে ঢাকার বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠান করার ব্যাপারে আলোচনা হয়েছে।" তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীর বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠান করার বিষয়ে চিন্তা-ভাবনা হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বৈঠকের আগে সংশ্লিষ্ট জেলার বিরাজমান বড় বড় সমস্যাগুলো চি‎ি‎হ্নত করে তা উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হবে।" ওই বৈঠকের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, "প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ঢাকার বাইরের সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত জেলায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। পববর্তীতে সমস্যাগ্রস্ত অন্য জেলাগুলোতে পর্যায়ক্রমে এ বৈঠক করার চিন্তা ভাবনা রয়েছে।" বর্তমান সরকার সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারবে এমন কোন উদ্দেশ্য নিয়ে ঢাকার বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠক করার পরিকল্পনা করছে কিনা- এ প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "ঠিক তেমনটি নয়, এতে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান বড় বড় সমস্যাগুলোর সমাধানের পথ সৃষ্টি হবে বলে আমি মনে করি।" আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকার বাইরে নাটোরে এবং জোট সরকার তাদের সময়ে চট্রগ্রামে মন্ত্রিপরিষদের বৈঠক করার উদ্যোগ নিয়েছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল ওই দুই সরকার। কিন্তু পরবর্তীতে নিরাপত্তার অজুহাতে তা বাতিল হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/এমএ/১৫৩২ঘ.