২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের কোন সম্ভাবনা নেই: এম এ মতিন

উপদেষ্টা এম এ মতিন বলেছেন, তার পদত্যাগের সম্ভাবনার বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরের কোন ভিত্তি নেই। আপাতত এ ধরনের কোন চিন্তাভাবনা তিনি করছেন না। তবে সরকার চাইলে তিনি পদত্যাগ করবেন। মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নৌ পরিবহন, ভূমি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেন, "এই মুহূর্তে আমার পদত্যাগ করার কোন অভিলাষ বা সম্ভাবনা নেই। পদত্যাগ করলে আমি অফিস করবো কেন?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উপদেষ্টা এম এ মতিন বলেছেন, তার পদত্যাগের সম্ভাবনার বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরের কোন ভিত্তি নেই। আপাতত এ ধরনের কোন চিন্তাভাবনা তিনি করছেন না। তবে সরকার চাইলে তিনি পদত্যাগ করবেন। মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নৌ পরিবহন, ভূমি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেন, "এই মুহূর্তে আমার পদত্যাগ করার কোন অভিলাষ বা সম্ভাবনা নেই। পদত্যাগ করলে আমি অফিস করবো কেন?" একটি দৈনিকে প্রকাশিত পদত্যাগের বিষয়টিকে উদ্দেশ্যমূলক এবং উস্কানিমূলক আখ্যায়িত করে এম এ মতিন বলেন, "একটি বিশেষ মহলের ইন্ধনে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমি এর প্রতিবাদ জানাই। তবে সরকার যদি চায় তবে আমি পদত্যাগ কতে পারি।" এক প্রশ্নের জবাবে এম এ মতিন বলেন, "মন্ত্রণালয় পরিবর্তন একটি স্বাভাবিক বিষয়। স্বাভাবিক নিয়মেই মন্ত্রণালয় পরিবর্তন করা হয়। অতীতেও এ ধরনের পরিবর্তন হয়েছে। তাছাড়া বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্ব আমি পেয়েছি তাও গুরুত্বপূর্ণ।" ব্যর্থতার কারণে যোগাযোগ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে কিনা জানতে চাইলে এম এ মতিন বলেন, "ব্যর্থ হয়েছি বলে আমি মনে করিনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৪২৭ ঘ.