২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরীয় ভাষা জানলে দ. কোরিয়া যেতে পারবেন ২৫০০ বাংলাদেশী

কোরীয় ভাষায় দক্ষতা প্রমাণ করতে পারলে কমপক্ষে আড়াই হাজার বাংলাদেশী নাগরিক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড (বোয়েসেল) এর সহযোগিতায় দক্ষিণ কোরিয়া যেতে পারবে। এজন্য জনপ্রতি খরচ পড়বে ৬০ হাজার টাকার মতো। আর কোরিয়ায় কমপক্ষে ৮৫০ ডলার মাসিক বেতনে কাজ পাবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোরীয় ভাষায় দক্ষতা প্রমাণ করতে পারলে কমপক্ষে আড়াই হাজার বাংলাদেশী নাগরিক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড (বোয়েসেল) এর সহযোগিতায় দক্ষিণ কোরিয়া যেতে পারবে। এজন্য জনপ্রতি খরচ পড়বে ৬০ হাজার টাকার মতো। আর কোরিয়ায় কমপক্ষে ৮৫০ ডলার মাসিক বেতনে কাজ পাবে তারা। বাংলাদেশ ও কোরিয়ার সমঝোতা চুক্তি অনুযায়ী এইচআরডি কোরিয়া (কোরিয়ার মানব সম্পদ বিভাগ) আগামী ২২ জানুয়ারি বোয়েসেল এর সহযোগিতায় কোরীয় ভাষার পরীক্ষা নেবে। সোমবার বোয়েসেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জানান, চুক্তি অনুসারে কোরিয়ায় কর্মসংস্থানের জন্য অবশ্যই কোরীয় ভাষা জানতে হবে। পরীক্ষার পর মনোনিত প্রার্থীরা কোরিয়ায় কমপক্ষে ৮৫০ ডলারের মাসিক বেতনে কাজ পাবে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "কোরীয় কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, তারা যতো বেশি সম্ভব দক্ষ কর্মী নিতে প্রস্তুত।" প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন বলেন, "কোরিয়া সরকার চারটি দেশ থেকে ১০ হাজার কর্মী নেবে। সেই হিসাবে বংলাদেশ থেকে তারা আড়াই হাজারের মতো কর্মী নিতে পারে।" তিনি জানান, সামুদ্রিক মৎস্য খাত, কৃষি ও মাছ চাষ, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতে কর্মী দরকার কোরিয়ার। বোয়েসেল মাধ্যমে কোরিয়া যেতে এসব কর্মীদের ৬০ হাজার টাকার মতো খরচ হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কোরীয় ভাষা পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদেরিি .িনবড়ংষ.ড়ৎম.নফ/শষঃঢ়ৎবৎবম/ এই ওয়েব সাইটে গিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ১৮ থেকে ৩৯ বছর বয়সী ৬ হাজার ৬০০ জন প্রাক-নিবন্ধন করতে পারবেন। ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) প্রাক-নিবন্ধন চলবে। প্রাক-নিবন্ধনের পর প্রার্থীদের ৩০ ডলার বা ২০৮৫ টাকা নিবন্ধন ফি জমা দিতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকার সোনালী ব্যাংকের যে কোনো কার্যালয়ে এই টাকা জমা দেয়া যাবে। এরপর রাজধানীর বোয়েসেল কার্যালয়ে (৭১/৭২ ইলফ্যান্ট রোড, ইস্কাটন) গিয়ে তাদের নাম নিবন্ধন করতে হবে। ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধনের সনদ, আবেদন পত্র, পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি ও সাড়ে ৩ বাই সাড়ে ৪ সেন্টিমিটার মাপের একটি রঙিন ছবি আনতে হবে। নিবন্ধন কেন্দ্র থেকে বিনামূল্যে আবেদনপত্র সরবরাহ করা হবে। ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোরীয় ভাষার পরীক্ষা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/১৯৪২ ঘ.