২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেরার জামিনের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি ১৩ ফেব্রয়ারি

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেনি আপিল বিভাগ। তবে ওই জামিনের বিরুদ্ধে সরকারের আপিলের আবেদন গ্রহণ করেছে আদালত। আগামী ১৩ ফেব্র"য়ারি নিয়মিত আপিলের ওপর শুনানির হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেনি আপিল বিভাগ। তবে ওই জামিনের বিরুদ্ধে সরকারের আপিলের আবেদন গ্রহণ করেছে আদালত। আগামী ১৩ ফেব্র"য়ারি নিয়মিত আপিলের ওপর শুনানির হবে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ রোববার এ আদেশ দেয়। গত ৯ ডিসেম্বর হাইকোর্ট সাবেরাকে জামিন দিয়েছিল। তিনি এরপর কারাগার থেকে মুক্তিও পান। অবৈধভাবে ৮ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ২৩২ টাকার মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ৬ মার্চ কাফরুল থানায় আমানউল্লাহ আমান ও সাবেরা আমানের বিরুদ্ধে একটি মামলা করে। এরপর ৯ মে সাবেরা আমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকার ১ নম্বর বিশেষ আদালতের বিচারক গত ২১ জুন এ মামলায় আমানউল্লাহ আমানকে ১৩ বছর ও সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/জেকে/২২৫৫ ঘ.