২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

সিলেটের গোয়াইনঘাটের হাতিরকান্দি এলাকার শনিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কৈইয়াকুড়ি হাওরের পাশে খাস জায়গা দখল কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। নিহতের নাম আলাউদ্দিন (৫৫)। তার বাড়ি উপজেলার কাঠালকুড়ি কান্দি গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

সিলেট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাটের হাতিরকান্দি এলাকার শনিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কৈইয়াকুড়ি হাওরের পাশে খাস জায়গা দখল কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। নিহতের নাম আলাউদ্দিন (৫৫)। তার বাড়ি উপজেলার কাঠালকুড়ি কান্দি গ্রামে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৈইয়াকুড়ি হাওরের পাশে বেশকিছু খাস জায়গা নিয়ে স্থানীয় বশির উদ্দিন ও লোকমান উদ্দিনের দীর্র্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকাল ৯টায় জায়গার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্নভাবে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলে ঘটনাস্থলেই আলাউদ্দিন নামের একজন নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আসমত আলীকে গোয়াইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৪৬ ঘ.