২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দপ্তর পেলেন প্রধান উপদেষ্টার তিন বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের মধ্যে শনিবার দপ্তর বণ্টন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক মোল্লা পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্যারিস্টার দেবাশীষ রায়কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং অধ্যাপক এম তামিমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের মধ্যে শনিবার দপ্তর বণ্টন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক মোল্লা পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্যারিস্টার দেবাশীষ রায়কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং অধ্যাপক এম তামিমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। গত বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেয় সরকার। মালেক মোল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সাবেক চেয়ারম্যান। চাকমা রাজা দেবাশীষ রায় পার্বত্য শান্তি চুক্তির অন্যতম প্রণেতা। আর অধ্যাপক এম তামিম নতুন দায়িত্ব পাওয়ার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ছিলেন। উপদেষ্টা ও তিন বিশেষ সহকারীর মধ্যে দপ্তর বণ্টন হলেও তথ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন; সমাজ কল্যাণ, মৎস্য ও পশু সম্পদ; পরিবেশ ও বন; যুব ও ক্রীড়া; শ্রম ও কর্মসংস্থান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসএনডি/এসকে/২১৩৩ঘ.