২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হোটেল শ্রমিককে জবাই করে হত্যা

কিশোরগঞ্জে মো. জয়নাল (৩৫) নামে এক হোটেল শ্রমিককে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 07:54 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে মো. জয়নাল (৩৫) নামে এক হোটেল শ্রমিককে হত্যা করা হয়েছে। সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে শনিবার সকালে লাশ উদ্ধার করা হয় বলে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানিয়েছেন। জয়নাল জেলা শহরের কোহিনূর হোটেলের কর্মচারী ছিলেন। তার বাড়ি মহিনন্দ ইউনিয়নে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ কর্মকর্তা ফজলুল করিম বলেন, ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ওসি ফজলুল করিম বলেছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫১ ঘ.