২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে ১৪ দোকান ছাই

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারে শুক্রবার রাতে আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারে শুক্রবার রাতে আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী ফজলুল কাদের শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে আবদুল হাদী ও ফজল বারীর মালিকানাধীন ১৪টি দোকানঘর পুড়ে যায়। দমকল বাহিনীর হাটহাজারী ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফজলুল কাদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩৭ ঘ.