২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমেক হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বিনা চিকিৎসায় বাদল চন্দ্র নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাদল চন্দ্রের (৪৫) ছোট ভাই সুবোধ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বুধবার হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে বড় ভাই ভর্তি হয়। শুক্রবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটে। কিন্তু এ সময় কোনো চিকিৎসক খুঁজে পাওয়া যায়নি। দুপুর আড়াইটার দিকে দাদা বিনা চিকিৎসায় মারা যান।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

রংপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)