২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ্ণু মূর্তি চুরিতে 'সরাসরি জড়িত' রাজ্জাক গ্রেপ্তার

ফ্রান্সে পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিষ্ণুমূর্তি চুরিতে জড়িত সিভিল এভিয়েশনের গাড়িচালক আব্দুর রাজ্জাক ওরফে দীপককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 05:00 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফ্রান্সে পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিষ্ণুমূর্তি চুরিতে জড়িত সিভিল এভিয়েশনের গাড়িচালক আব্দুর রাজ্জাক ওরফে দীপককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার র‌্যাব-১ এর একটি দল আব্দুর রাজ্জাককে শ্বশুরবাড়ি শরীয়তপুর থেকে আটক করে। রাজ্জাক বিষ্ণুমূর্তি চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে র‌্যাব কর্মকর্তারা দাবি করেছেন। র‌্যাব সদর দপ্তরের মুখপাত্র কমান্ডার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব চোরাচালানি দলের অন্যতম সন্দেহভাজন সদস্য আব্দুর রাজ্জাককে আটকের চেষ্টা চালিয়ে আসছিল। রাজ্জাকের টঙ্গীর অস্থায়ী বাসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী র‌্যাব নিশ্চিত হয়, সে তার শ্বশুর বাড়ি শরীয়তপুরে আছে। সেখানে অভিযান চালিয়ে সারা রাত তল্লাশির পর বুধবার ভোরে রাজ্জাক ধরা পড়ে। রাজ্জাক র‌্যাবের জিজ্ঞাসাবাদে মূর্তি চুরির সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স