২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুই এলাকার তরুণদের সংঘর্ষে তিন জন আহত, আটক ৭

চাঁদপুর শহরের সাহান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে দুই এলাকার তরুণদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

চাঁদপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের সাহান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে দুই এলাকার তরুণদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে। আহতরা হলেন- জুয়েল (১৯), রনি (১৯) ও জুয়েল (২২)। এরা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছু উশৃঙ্খল তরুণ আজ রাত সাড়ে ১১টায় হামলা করতে আসে। এ সময় পুলিশ হাসপাতালের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছেনি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- রাশেদ খান (১৭), ফয়সাল দেওয়ান এলেন (১৮), সুমন পাটওয়ারী (১৯), ইকবাল হোসেন (২১), ফরিদ হোসেন সুমন (১৮), জুয়েল ঢালী (১৮) ও আমিন পাটওয়ারী (১৮)। সদর হাসপাতালে চিকিৎসাধীন রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের কোড়ালিয়া ও গুয়াখোলা এলাকার তরুণের মধ্যে পূর্ব শক্রতার জের ধরে এ সংঘর্ষ বাধে। এতে তাদের তিন জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৫ ঘ.