ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মনিরুজ্জামান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গত ১৮ ডিসেম্বর রমনা থানায় দুদক কর্মকর্তা মনিরুজ্জামান খান বাদি হয়ে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় গত বছরের ২৫ জুলাই আলতাফ চৌধুরী, তার স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী ও মেয়ে জুবাইদা আক্তার চৌধুরী দুদকে ৩ কোটি ২৪ লাখ ৬৫ হাজার ৩২৯ টাকার সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু দুদকের তদন্তে তাদের ঘোষিত আয়ে ৫৯ লাখ ৫শ' ৫৮ টাকার তথ্য গোপন এবং ২ কোটি ৫৬ লাখ ১ হাজার ৯৭৯ টাকার জ্ঞাত আয় -বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৬১৭ঘ.
bdnews24