পটুয়াখালী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- কলাপাড়া থেকে একটি নকল স্বর্ণমূর্তিসহ আবদুস সালাম (৪২) ও মো. হারুন (৪০) নামে দুই জনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৫'শ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহ-অধিনায়ক ক্যাপ্টেন হাবিবুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা স্বর্ণমূর্তির ক্রেতা সেজে অভিযান চালায়। এক লাখ টাকা দাম ঠিক হওয়ার পর সালাম ও হারুন তাদের সন্দেহ করে এবং মূর্তি দিতে অস্বীকৃতি জানায়। এসময় আশপাশে ওঁৎ পেতে থাকা র্যাব সদস্যরা তাদের আটক করে। সালামের বাড়ি থেকে নকল মূর্তি ও নগদ ৬ হাজার ৫'শ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নকল এই মূর্তি বিক্রির নামে প্রতারণা করে আসছিল।
আটক সালাম জানান, প্রায় এক মাস আগে কলাপাড়ার জনৈক মনির ব্যাপারী নকল মূর্তিটি বিক্রির জন্য তাদের কাছে দেয়।
স
bdnews24