২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে টেক্সটাইল কারখানার ১৬ শ্রমিক বরখাস্ত

সাভারের খাগান এলাকার পান্না টেক্সটাইলস্ লিমিটেডের ১৬ শ্রমিককে মঙ্গলবার বরখাস্ত করেছে কর্তৃপ। আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তাদের বরখাস্ত হয় বলে কারখানা কর্তৃপ জানিয়েছে। আওয়ামী লীগের সাবেক সাংসদ মুকবুল হোসেন এই কারখানাটির মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

সাভার, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের খাগান এলাকার পান্না টেক্সটাইলস্ লিমিটেডের ১৬ শ্রমিককে মঙ্গলবার বরখাস্ত করেছে কর্তৃপ। আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তাদের বরখাস্ত হয় বলে কারখানা কর্তৃপ জানিয়েছে। আওয়ামী লীগের সাবেক সাংসদ মুকবুল হোসেন এই কারখানাটির মালিক। ঝামেলা এড়াতে ঘটনাস্থলে ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) আলহাজ মতিয়ার রহমান, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির, সেনাবহিনী, র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। বরখাস্তকৃত শ্রমিকরা হলেন- সোহাগ, ছোটন, গোলাম রসুল, মুন্না, সুজাত মিয়া, মাসুদ রানা, লিমন মিয়া, ফারুক হোসেন, মিজানুর রহমান, আলম, জাভেদ, শাহজাহান, আমজাদ হোসেন, উকিল মিয়া, শাহজাহান ও মাকসুদুল হক। কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) খালেদ আহম্মেদ জানান, শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ২২ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ৬ জন মহিলা শ্রমিক ভুল বুঝতে পেরে মা চাইলে তাদের বহাল রাখা হয়। বরখাস্তকৃত শ্রমিকদের শ্রম আইন অনুসারে তিন মাসের বেতন ও হাজিরা বোনাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, বরখাস্তকৃত শ্রমিকরা যাতে ঝামেলা করতে না পারে সে জন্য সার্বণিক পুলিশ মোতায়েন থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫০০ ঘ.