মেহেরপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের স্বামী নিগমানন্দ সারস্বত আশ্রম থেকে রোববার এক ফুট উচ্চতার একটি রাধাকৃষ্ণ মূর্তি চুরি হয়েছে। আশ্রম পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে মূর্তিটি সোনার তৈরি। কিন্তু পুলিশ বলেছে মূর্তিটি সোনার নাও হতে পারে।
আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ প্রসাদ আগরওয়ালা বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেছেন। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শাশ্বত নিপ্পন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক ফুট উচ্চতার সোনার মূর্তিটি ১০০ বছরের বেশি সময়ের পুরনো। দুস্কৃতকারীরা আশ্রমের ভেতরে ঘরের তালা ভেঙ্গে এটি চুরি করেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশ্রমের পেছনের ঘরের তালা ভেঙ্গে মূর্তিটি চুরি করেছে। মুর্তি উদ্ধারে পুলিশের বিশেষ দল কাজ শুরু করেছে বলেও জানান তিনি। তবে এটি সোনার মূর্তি কি না তা নিশ্চিত নয়। পিতলের মূর্তিও হতে পারে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24