২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়ার ভূমিকা নিয়ে আই এফ জে ও দৃক এর গোলটেবিল

সহনশীলতা ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে অধিকতর গণতন্ত্রমুখী সমাজ ও রাষ্ট্র গড়ে তোলায় প্রচারমাধ্যমের ভূমিকাটি আলোচিত হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আই এফ জে) এবং দৃকনিউজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহনশীলতা ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে অধিকতর গণতন্ত্রমুখী সমাজ ও রাষ্ট্র গড়ে তোলায় প্রচারমাধ্যমের ভূমিকাটি আলোচিত হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আই এফ জে) এবং দৃকনিউজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে। "মিডিয়ার মাধ্যমে সহনশীলতা ও ঐক্য প্রতিষ্ঠা" র্শীষক গোল টেবিল বৈঠকটি সোমবার ঢাকার দৃকে অনুষ্ঠিত হয়। গোল টেবিল বৈঠকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আই এফ জে দক্ষিণ এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার সুকুমার মুরালিধরন, নিউ এজ এর সম্পাদক নুরুল কবির, সংবাদ এর নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল এবং দৃক নিউজের প্রধান সম্পাদক ডঃ শহিদুল আলম। সুকুমার মুরালিধরন তার বক্তব্যে দক্ষিণ এশীয় অঞ্চলের প্রচারমাধ্যমের সার্বিক পরিস্থিতি এবং এ অঞ্চলের সমাজে সহনশীলতা ও ঐক্য প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা তুলে ধরেন। নুরুল কবির এবং মঞ্জুরুল আহসান বুলবুল মূল বিষয়ের পাশাপাাশি বাংলাদেশের প্রচারমাধ্যমে বিরাজমান বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের ওপর আলোকপাত করেন। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। বৈঠকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২০ জন সাংবাদিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এমএ/১৯২১ঘ.