মুন্সীগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে সহকর্মীর হামলায় বীরেন শীল (৫০) নামে এক সেলুন কর্মচারী নিহত হয়েছেন। ঘাতক মানিক শীলকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক কৃপা সিন্ধু বালা জানান, সোমবার সকালে একটি বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বীরেন ও মানিকের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই সময় মানিক ক্ষুর দিয়ে বীরেনকে এলোপাতাড়ি আঘাত করে। এতে বীরেন গুরুতর আহত হয়।
বীরেনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান, বীরেন মারা গেছেন।
বীরেনের বাড়ি বরিশালে বলে পুলিশ জানিয়েছে। বীরেন ও মানিক একই সেলুনে কাজ করতো।
মানিককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা কৃপা সিন্ধু বলেন, সংঘর্ষে মানিকও আহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২১ ঘ.
bdnews24