২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচন আগে করলে সন্দেহ জাগতে পারে: আকবর আলি খান

রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলী খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন দিলে তাতে জনমনে সন্দেহের সৃষ্টি হতে পারে। প্রয়োজনে একসঙ্গে অথবা দুই-এক দিনের ব্যবধানে দ'ুটি নির্বাচনের আয়োজন করা যেতে পারে। শনিবার জাতীয় প্যারেড স্কোয়ারে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলী খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন দিলে তাতে জনমনে সন্দেহের সৃষ্টি হতে পারে। প্রয়োজনে একসঙ্গে অথবা দুই-এক দিনের ব্যবধানে দ'ুটি নির্বাচনের আয়োজন করা যেতে পারে। শনিবার জাতীয় প্যারেড স্কোয়ারে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের সম্মেলনে তিনি এ কথা বলেন। আকবর আলী খান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। অথচ অতীতের সরকারগুলো এসব প্রতিষ্ঠানকে আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত করেছিল। স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার হলে রাজনৈতিক সংস্কারের অনেকটাই করা হয়ে যাবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "সংবিধান অনুযায়ী বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক এককগুলোকে (ইউনিট) সরকারের কার্যকর রাখার কথা। জেলা ও উপজেলাগুলো হচ্ছে একেকটি প্রশাসনিক একক। কিন্তু স্বাধীনতার পর থেকে এসব একককে কখনো কার্যকর করা হয়নি। এভাবে আমরা গত ৩৬ বছর ধরে সংবিধান লঙ্ঘন করে আসছি। এর মাধ্যমে দেশে একটি স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করা হয়েছে। জনগণের সব ক্ষমতা সরকারের হাতে আর সরকারের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রাখা হয়েছে।" জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের পক্ষে মত দিয়ে আকবর আলী খান বলেন, "স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে এসব প্রতিষ্ঠানে নির্বাচন দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে এসব নির্বাচন দিলে তাতে জনমনে সন্দেহের সৃষ্টি হবে। তাই দুটি নির্বাচনই একসঙ্গে হতে পারে। প্রয়োজনে দুই-একদিনের ব্যবধানে দুটি নির্বাচন করা যেতে পারে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে গতিশীল ও শক্তিশালী করতে গঠিত কমিটির প্রতিবেদন এ সরকারের আমলেই বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, "অতীতে দেশের বড় দু'টি দল তাদের নির্বাচনী ইশতেহারে স্থানীয় সরকারকে কার্যকর করার প্রতিশ্র"তি দিয়েছিল। কিন্তু তারা তা কার্যকর করেনি। তারা প্রতিশ্র"তি রাখতে পারেনি বলেই বর্তমান সরকারকে এগুলো কার্যকর করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/২১৫৮ঘ.