২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আমদানি নিয়ে প্রণবের সঙ্গে ইফতেখারের টেলিফোন আলোচনা

ভারত থেকে চাল আমদানির ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির মধ্যে শুক্রবার টেলিফোনে আলাপ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে চাল আমদানির ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির মধ্যে শুক্রবার টেলিফোনে আলাপ হয়েছে। শনিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা ভারতের মন্ত্রীকে জানান যে, চাল আমদানির জন্য বাংলাদেশ থেকে একটি দরদস্তুরকারী (নেগোসিয়েটিং) সরকারি প্রতিনিধিদল শিগগিরই দিল্লী পৌঁছাবে। বাংলাদেশ সরকার ভারতীয় রাষ্ট্রীয় সংস্থাগুলো থেকে এ চাল ক্রয় করবে। আলাপের সময় তারা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং ২০০৮ সালে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত হবে বলে উভয় নেতাই আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ভারত সরকারের সেদেশে বাংলাদেশী বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্তের খবরে পররাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। ভারত সরকার স