২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রাজধানীর জয়কালী মন্দির এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও চার পথচারী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর জয়কালী মন্দির এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও চার পথচারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মাহাবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে জয়কালী মন্দির এলাকায় বোরাক পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে আলমগীর হোসেনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ফুটপাতে উঠে পড়ে। এতে জিয়াউল (৩৫), শিল্পী (২৫) ও আয়শা আক্তার (২২) নামের তিন পথচারী আহত হন। আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আলমগীর মারা যান। নিহত আলমগীর নবাবপুর রোডের হার্ডওয়্যার ব্যাবসায়ী। উপ-পরিদর্শক মাহাবুব জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাস ও চালককে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/২২১৩ ঘ.