২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাগনামা-১ কূপে গ্যাস পায়নি কেয়ার্ন

বঙ্গোপসাগরের ম্যাগনামা-১ কূপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের অস্তিত্ব পায়নি ব্রিটিশ তেল গ্যাস কোম্পানি কেয়ার্ন এনার্জি। শুক্রবার কেয়ার্নের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাণিজ্য সাময়িকী ডাও জোন্স জানায়, ১৬ নম্বর ব্লকের ম্যাগনামা-১ কূপে বাণিজ্যিকভাবে উত্তেলনযোগ্য গ্যাস না পাওয়ায় কূপটি বন্ধ করে দিয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরের ম্যাগনামা-১ কূপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের অস্তিত্ব পায়নি ব্রিটিশ তেল গ্যাস কোম্পানি কেয়ার্ন এনার্জি। শুক্রবার কেয়ার্নের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাণিজ্য সাময়িকী ডাও জোন্স জানায়, ১৬ নম্বর ব্লকের ম্যাগনামা-১ কূপে বাণিজ্যিকভাবে উত্তেলনযোগ্য গ্যাস না পাওয়ায় কূপটি বন্ধ করে দিয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে পরীক্ষামূলকভাবে ওই কূপ খননের কাজ শুরু করে কেয়ার্ন। কিন্তু চার হাজার তিন মিটার গভীর পর্যন্ত খনন করার পরও উত্তোলনযোগ্য গ্যাসের অস্তিত্ব পায়নি তারা। ডাও জোন্সের প্রতিবেদনে বলা হয়, সাঙ্গু থেকে ১২ কিলোমিটার উত্তর পশ্চিমে হাতিয়ায় গ্যাস অনুসন্ধানের জন্য শিগগিরই আরেকটি পরীক্ষামূলক কূপ খননের কাজে হাত দেবে কেয়ার্ন। যুক্তরাজ্যভিত্তিক তেল গ্যাস কোম্পানি কেয়ার্ন বর্তমানে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গুতে উৎপাদন কাজ পরিচালনা করছে। এই ক্ষেত্র থেকে প্রতিদিন ৮ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। প্রতিষ্ঠানটি দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ করছে। ২০০৭ সালের ২৬ অক্টোবর তারা বাংলাদেশে তাদের কাজের আংশিক মালিকানা স্যান্টোস ইন্টারন্যাশনাল হোল্ডিং এর কাছে বিক্রি করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/জিএনএ/১৭২৭ ঘ.