নড়াইল, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় শুক্রবার হেরোইনসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলো, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আররাফ হোসেনের ছেলে জিকো (২২), গোপীনাথপুর গ্রামের সোহরাব খান (৩০), মোরশেদ খান (২২), শরিফুল (১৭) ও যশোরের অভয়নগরের মহসিন (১৮)।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইউব আলী মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে জেলা শহরের ব্যাপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পুরিয়া হেরোইনসহ ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধেমামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24