ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিন এ আদেশ দেন।
সাজেদার রিট আবেদনের পর গত ২ ডিসেম্বর হাইকোর্ট তার সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুদকের দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত করে।
গত ১৮ নভেম্বর সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। সাবেক বন ও পেিবশ মন্ত্রী হিসাব দেওয়ার জন্য সময় চাইলে দুদক তাকে দুই সপ্তাহ সময় দেয়।
হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য বৃহস্পতিবার দুদকের আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুর রহমান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট খালেকুজ্জামান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এসএনডি/২০২৫ ঘ.
bdnews24