২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

কুষ্টিয়া সীমান্তে বৃহস্পতিবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসফ) মধ্যে কামান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

কুষ্টিয়া, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সীমান্তে বৃহস্পতিবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসফ) মধ্যে কামান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা বিডিআরের ৩২ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর আশরাফ হোসেন জানান, কুষ্টিয়া সীমান্তের দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের ১৪৭ নম্বর সীমানা পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে সকাল ১০ টায় বৈঠক হয়। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ আহমেদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৯৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল লোলিত কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫২ ঘ.