২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের মুক্তারপুর ধলেশ্বরী সেতু ফেব্র"য়ারিতে খুলে দেয়া হবে

মুন্সীগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতু ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে খুলে দেয়া হবে। বুধবার মুক্তারপুর সেতুর কার্যক্রম পরিদর্শন শেষে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতু ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে খুলে দেয়া হবে। বুধবার মুক্তারপুর সেতুর কার্যক্রম পরিদর্শন শেষে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের এ তথ্য জানান। চীনের অর্থ সহায়তায় নির্মিত এ সেতু তৈরির তদারকিতে রয়েছে যমুনা সেতু বিভাগ। এটি হচ্ছে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। উপদেষ্টা বলেন, "এ সেতু দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় মাইলফলকের কাজ করবে। এর পাশাপাশি আগামীতে পদ্মা সেতু নির্মিত হলে রাজধানীর ওপর চাপ অনেকটা কমবে। ফলে মুন্সীগঞ্জের গুরুত্ব বেড়ে যাবে।" এম এ মতিন সেতুর সার্বিক কাজ তিনি ঘুরে ঘুরে দেখেন এবং খুঁটিনাটি বিষয় নিয়ে নির্মাণ প্রতিষ্ঠান চায়না ব্রিজ অ্যান্ড রোড কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেন। দেড় কিলোমিটার দীর্ঘ ও ১০ মিটার প্রস্থের মূল সেতুর উভয় পাশে ৭৭৩ মিটার সংযোগ সড়কের কাজ এখন চলছে। উপদেষ্টা রাস্তার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। সেতু পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনির উদ্দিন, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪২ ঘ.