ফেনী, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে পাচারের সময় সোনাগাজী উপজেলা থেকে ৭২০ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজারে বেড়িবাঁধের কাছে ট্রলারে করে মিয়ানমারে পাচারের জন্য সার জড়ো করেছিল পাচারকারীরা। গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
মোহাম্মদ আলী বলেন, "পুলিশি অভিযান টের পেয়ে পাচারকারীরা সারগুলো সুরিয়ে ফেলে। তখন ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ওই এলাকার লোকমানের দোকানে ৭২০ বস্তা সার পাওয়া যায়।"
তবে দোকান মালিক লোকমান পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১২ ঘ.
bdnews24