২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে কিশোরগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

কিশেরগঞ্জ থেকে প্রকাশিত 'দৈনিক কিশোরগঞ্জ' পত্রিকার সম্পাদক ও গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাটি দ্রুত বিচার আইনে অন্তর্ভুক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কিশেরগঞ্জ থেকে প্রকাশিত 'দৈনিক কিশোরগঞ্জ' পত্রিকার সম্পাদক ও গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাটি দ্রুত বিচার আইনে অন্তর্ভুক্ত হয়েছে। জেলা শহরের ব্যবসায়ী মো. শহীদুল্লাহ বাদি হয়ে শনিবার সাবেক ছাত্রদল নেতা সোহেল ও তার বাবা খুরশিদুল আলম খানকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন। বাদি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ মামলাটি দ্রুত বিচার আইনে অন্তর্ভুক্তির নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ওবায়েদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আসামিকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে আবু ওবায়েদ জানান। মামলার এজাহারে অভিযোগ করা হয়, শহরের একটি দোকান ভাড়া দিয়ে আসামিরা বাদির কাছ থেকে অগ্রিম ১ লাখ ৭৫ টাকা নেয়। কিন্তু দোকান ছেড়ে দেওয়ার পর প্রাপ্য ১ লাখ ২৫ হাজার টাকা বাদিকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। গত শনিবার টাকা ফেরত চাইতে গেলে আসামিরা বাদিকে হুমকি দেয় এবং উল্টো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫১ ঘ.