২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন: বাংলাদেশে আসছে আইএইএ প্রতিনিধিদল

৬০০ থেকে এক হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রতিনিধি দল আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে বাংলাদেশে আসছে। এজন্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা আইএইএ দপ্তরে পাঠাতে বলা হয়েছে। বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী রোববার বিদ্যুৎ বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বিদ্যুৎ বিভাগের সচিব ড. ফাওজুল কবির খান ও আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম ভ্ূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৬০০ থেকে এক হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রতিনিধি দল আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে বাংলাদেশে আসছে। এজন্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা আইএইএ দপ্তরে পাঠাতে বলা হয়েছে। বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী রোববার বিদ্যুৎ বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বিদ্যুৎ বিভাগের সচিব ড. ফাওজুল কবির খান ও আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম ভ্ূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিদ্যুৎ উপদেষ্টা অস্ট্র্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ'র আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পর শনিবার দেশে ফেরেন। রোববারের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভিয়েনা সফরে আইএইএ মহাপরিচালক এল বারদেইর সঙ্গে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক করেছেন তিনি। এ ব্যাপারে চীন, ভারত ও পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গেও তিনি আলাদাভাবে বৈঠক করেছেন। তপন চৌধুরী বলেন, 'শান্তির জন্য পরমাণু' শীর্ষক সপ্তাহব্যাপী সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আইএইএ'র কাছে একটি পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে। তবে সংস্থাটির প্রধান বলেছেন, বাংলাদেশ এর আগেও এ রকম প্রকল্পের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। কিন্তু এরপর আর অগ্রসর হয়নি। এবার বাংলাদেশ কতদূর যেতে চায়, তা আগে জানা দরকার।" উপদেষ্টা জানান, আইএইএ আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে। তবে এ জন্য ১৫ অক্টোবরের মধ্যে একটি লিখিত প্রস্তাব আইএইএ দপ্তরে পাঠাতে হবে। প্রস্তাব পেলে সংস্থাটি প্রতিনিধি পাঠাবে। তপন চৌধুরী বলেন, "সব কিছু ঠিক থাকলে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সম্ভাব্যতা ও নিরাপত্তাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখতে আইএইএ'র উপ-পরিচালক পিটার স্যালেনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে কমপক্ষে সাত বছর।" বিদ্যুৎ সচিব ফাওজুল কবির খান বলেন, "বর্তমানে দেশের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র কাজ করায় চলতি রোজার মধ্যেই একদিন রেকর্ড ৪১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। কিন্তু সরবরাহ ব্যবস্থায় ত্র"টি থাকায় এবং কোথাও কোথাও ট্রান্সফর্মার বিকল থাকায় উৎপাদিত বিদ্যুৎ যথাযথভাবে বিতরণ করা যাচ্ছে না। ফলে গ্রাহকদের ভোগান্তি থেকেই যাচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএ/১৭৫৪ ঘ.