২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতির শিক্ষক ও গবেষক ড. সাদরেল আমিন লতিফুর রেজা মারা গেছেন

অর্থনীতির শিক্ষক ও গবেষক ড. সাদরেল আমিন লতিফুর রেজা বৃহস্পতিবার কাজাখস্তানের আলমাতি শহরে তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। ড. রেজার ভাই ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর সম্পাদক ও সাবেক উপদেষ্টা মাহাবুব আলম শুক্রবার এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানান। বার্তায় জানানো হয়, ড. সাদরেল আমিন লতিফুর রেজা কাজাকস্তান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দু' কন্যা, একপুত্র ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থনীতির শিক্ষক ও গবেষক ড. সাদরেল আমিন লতিফুর রেজা বৃহস্পতিবার কাজাখস্তানের আলমাতি শহরে তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। ড. রেজার ভাই ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর সম্পাদক ও সাবেক উপদেষ্টা মাহাবুব আলম শুক্রবার এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানান। বার্তায় জানানো হয়, ড. সাদরেল আমিন লতিফুর রেজা কাজাকস্তান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দু' কন্যা, একপুত্র ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। বার্তায় আরো জানানো হয়, ড. রেজা গত বছর কাজাকস্তান বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। এর আগে তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি বেশ কিছু গ্রন্থের লেখক। এছাড়া তার অনেক গবেষণাকর্ম রয়েছে। কর্মজীবনে ড. রেজা পাকিস্তানের করাচীর উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট এর প্রভাষক, সহকারী অধ্যাক ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক এবং জাপানের টোকিওতে এশীয় উন্নয়ন ব্যাংক গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক (সিনিয়র ফেলো) ছিলেন। ড. রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণী পেয়ে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি যুক্তরাজ্যের ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর এবং উন্নয়ন অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/২০৫৩ ঘ.