২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়ন নেতা মানবকে শাহবাগ থানায় হস্তান্তর

যৌথবাহিনীর হাতে আটক ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেবকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা,১৭ সেপ্টেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যৌথবাহিনীর হাতে আটক ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেবকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা কর্তৃপক্ষ। সোমবার দুপুরে তাকে শাহবাগ থানায় নেয়া হয় বলে উপ-পরিদর্শক আখতার মোর্শেদ জানান। মানবেন্দ্র দেবকে শাহবাগ এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে নেয়া হয়েছে। ঘটনার সময় মানব মধুর ক্যান্টিনে ছিলেন বলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা দাবি করেছেন । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএনএ/এসকে/১৫৪৮ঘ.