২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পুনর্বাসনে এক কোটি ডলার দিয়েছে ভারত

বন্যা পুনর্বাসন সহায়তা হিসেবে এক কোটি ডলার দিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে রোববার ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর হাতে এক কোটি ডলারের একটি চেক তুলে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বন্যা পুনর্বাসন সহায়তা হিসেবে এক কোটি ডলার দিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে রোববার ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর হাতে এক কোটি ডলারের একটি চেক তুলে দেন। ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের জানান, আগামী কয়েক দিনের ভেতর খাদ্য সাহায্য হিসেবে ৫০ হাজার মেট্রিকটন চাল ও গম ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে। কয়েক মাস আগে চট্টগ্রমে ভূমি ধসের ঘটনায় সাহায্য হিসেবে ৪০হাজার মেট্রিকটন চাল ও ১০ হাজার মেট্রিকটন গম দেওয়ার প্রতিশ্র"তি দেয় ভারত সরকার। এই সাহায্যের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/১৬৩৮ ঘ.