২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভোটার হওয়ার অভিযোগে 'ভারতীয় নাগরিকের' বিরুদ্ধে মামলা

ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে মহেশ্বর বৈরাগী নামের এক ব্যক্তির বিরুদ্ধে খুলনায় একটি মামলা হয়েছে। শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 05:50 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

খুলনা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে মহেশ্বর বৈরাগী নামের এক ব্যক্তির বিরুদ্ধে খুলনায় একটি মামলা হয়েছে। শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন। সোনাডাঙ্গা থানার দায়িত্বরত কর্মকর্তা রওশন আরা জানান, গত ৮ সেপ্টেম্বর খুলনা নগরীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোটার তালিকার জন্য ছবি তোলার সময় যৌথবাহিনীর সদস্যরা মহেশ্বর বৈরাগীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন। তার কাছ থেকে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া পৌরসভার নাগরিকত্বের একটি সনদপত্রও পাওয়া যায়। রওশন আরা জানান, মহেশ্বর বৈরাগীকে আটকের পর এ বিষয়ে ২৫নম্বর ওয়ার্ড কমিশনার কাজী মো. রাশেদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার মামলা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪২ ঘ.