ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) রাজধানীর গোপীবাগে শুক্রবার একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে মো: সেলিম (২৩) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সেলিম শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট মহাবিদ্যালয়ে সম্মানের ছাত্র ছিল। তার পরিবার গোপীবাগ রেলগেটের পাশে থাকে।
নিহতের বাবা মো. পিয়ারুল হাসপাতালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জুম্মার নামাজ শেষ করে বাসায় ফেরার পথে আরকে মিশন রোডের একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে একটি ইট সেলিমের মাথায় এসে পড়ে।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২১৫৪ঘ.
bdnews24