২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ইফতার সামনে রেখে ঘন্টায় ঘন্টায় বাজার চড়েছে

দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নানা প্রস্তুতি সত্ত্বেও প্রথম ইফতারির বাজার সারতে গিয়ে অসহায় বোধ করেছেন রাজধানীর ক্রেতারা। একদিন এমনকি ঘন্টা ব্যবধানে পণ্যভেদে দাম বেড়েছে ৫ থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত। ইসলাম ধর্মাবলম্বীদের সংযম সাধনার মাস রমজান শুরু হয়েছে শুক্রবার। এদিন সকালে নগরীর চিত্র ছিল কিছুটা অন্যরকম। দোকানপাট তেমন একটা খোলেনি, রাস্তাঘাটে ছিল না যানজটও। তবে দুপুরের পর থেকে মানুষের ঢল নামে বাজার অভিমুখে। কেউ কেউ সকালেই বাজার সেরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 06:02 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নানা প্রস্তুতি সত্ত্বেও প্রথম ইফতারির বাজার সারতে গিয়ে অসহায় বোধ করেছেন রাজধানীর ক্রেতারা। একদিন এমনকি ঘন্টা ব্যবধানে পণ্যভেদে দাম বেড়েছে ৫ থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত। ইসলাম ধর্মাবলম্বীদের সংযম সাধনার মাস রমজান শুরু হয়েছে শুক্রবার। এদিন সকালে নগরীর চিত্র ছিল কিছুটা অন্যরকম। দোকানপাট তেমন একটা খোলেনি, রাস্তাঘাটে ছিল না যানজটও। তবে দুপুরের পর থেকে মানুষের ঢল নামে বাজার অভিমুখে। কেউ কেউ সকালেই বাজার সেরেছেন। রোজার শুরুর দিনেই বাজারে উত্তাপ আরেকদফা বেড়েছে। দাম বেড়েছে প্রায় সব পণ্যের । মাছ, মাংস, সবজি আর ইফতারির উপকরণের দাম আরো বেড়েছে। দোকানি আর ক্রেতারা উভয়েই জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই বাজার চড়া। শুক্রবার সকাল থেকে দাম বাড়তে বাড়তে বিকেল নাগাদ সব পণ্যের দামই কয়েক টাকা করে বেড়ে যায়। সরকারি হিসাবের চেয়ে বাজারে সব পণ্যের দাম বেশি দেখা গেছে। সরকারের একাধিক সংস্থার দেওয়া পণ্যের দামের হিসেবেও পার্থক্য দেখা গেছে। বিক্রেতাদের বেশিরভাগই এসব নির্ধারিত দাম মানছেন না। রমজানের অন্যতম আকর্ষণ দিনভর রোজা পালনের পর পরিবারের সঙ্গে ইফতার করা। সেই ইফতার আয়োজনকে সামনে রেখেই পাল্টে যায় রাজধানী ঢাকাসহ সারাদেশের সাধারণ চেহারা। বড় বড় হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের পাশাপাশি পাড়া-মহল্ল